আইইবি, ঢাকা কেন্দ্রের উদ্যোগে আগামী ১১ মে ২০২৬ ইং, বিকাল ০৪:৩০ মিনিটে অনুষ্ঠিতব্য সেমিনার

আইইবি, ঢাকা কেন্দ্রের উদ্যোগে আগামী ১১ মে ২০২৬ ইং, বিকাল ০৪:৩০ মিনিটে অনুষ্ঠিতব্য সেমিনার

সুধী,

আগামী ১১ মে ২০২৬ ইং, সোমবার, বিকাল ০৪:৩০ মিনিটে আইইবি কাউন্সিল হলে (শহীদ প্রকৌশলী ভবনের ২য় তলা) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আইইবি, ঢাকা কেন্দ্রের উদ্যোগে “New Energy, New Bangladesh 10000 MW Solar Power, 2030” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ, এমপি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সাবেক সংসদ সদস্য ও আহবায়ক, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব, প্রকৌশলী আ.ন.হ. আখতার হোসেন, পিইঞ্জ, প্রধান উপদেষ্টা, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব এবং অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ও চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

ড. প্রকৌশলী মো. জিয়াউর রহমান খান, অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

স্বাগত বক্তব্য প্রদান করবেন প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, আইইবি, ঢাকা কেন্দ্র।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, আইইবি, ঢাকা কেন্দ্র।

আপনি সাদরে আমন্ত্রিত।

Share :