জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আইইবি, ঢাকা কেন্দ্র কর্তৃক প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা আহবান
প্রিয় প্রকৌশলী,
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সর্ববৃহৎ কেন্দ্র ঢাকা কেন্দ্র "স্মরণিকা" প্রকাশ করতে যাচ্ছে।
স্মরণিকার জন্য নিম্নোক্ত বিষয়সমূহের উপর লেখা আহবান করা হচ্ছে:
১. জুলাই গণঅভ্যুত্থান।
২. বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
৩. মুক্তিযুদ্ধে প্রকৌশলীদের অবদান।
৪. বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা ও কর্মপরিকল্পনা।
৫. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তত্ত্ব ও তথ্য সম্বলিত লেখা ও প্রবন্ধ।
৬. প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক।
৭. জনসম্পৃক্ত বা জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকৌশল লেখা।
৮. গবেষণা সংক্রান্ত ও অন্যান্য লেখা।
অনূর্ধ্ব ২,০০০ শব্দের মধ্যে লেখা/প্রবন্ধ বাংলা বা ইংরেজি ভাষায় জমা দেওয়া যাবে। লেখার সফটকপি (Word/PDF) আগামী ২৩ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে info.iebdc@gmail.com এ ই-মেইল অথবা হোয়াটসআপ নম্বর: ০১৩৩৪৮৩২৯৩৯ - এ পাঠানো যাবে।
বিস্তারিত তথ্যের জন্য:
ফোন: ০২২২৩৩৮৭৮৫৫
মোবাইল: ০১৬৮০০৯৮৪৩২