ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি
Time :
11-08-2026 07:00 PM
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে ০৮ আগস্ট ২০২৬ ইং, বিকাল ০৪:৩০ মিনিটে আইইবি মিলনায়তনে "আলোচনা সভা, ডকুমেন্টারী প্রদর্শনী এবং স্মরণিকার মোড়ক উন্মোচন" অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ হাবিব এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল) এমপি, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সাবেক সংসদ সদস্য ও আহবায়ক, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব, প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ও চেয়ারম্যন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ও চেয়ারম্যান, ঢাকা ওয়াসা, প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, সদস্য-সচিব, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব এবং প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সাবেক মহাসচিব, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঢাকা কেন্দ্র।
Share :