আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উদযাপিত
আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে ৭ মে (বৃহস্পতিবার) সকালে আইইবি চত্বরে জাতীয় পতাকা ও আইইবি'র পতাকা উত্তোলন, শপথ গ্রহণ, অনুষ্ঠানের মাধ্যমে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়। এছাড়া সারা দেশব্যাপী আইইবি'র ১৮টি কেন্দ্র, ৩৪টি উপকেন্দ্র এবং ১৪টি ওভারসীজ চ্যাপ্টারে বিভিন্ন উৎসবমুখর কর্মসূচীর মাধ্যমে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ০৫:০০ মিনিটে আইইবি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
প্রধান অতিথি: অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, এমপি, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি: প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, এমপি, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫ (রায়পুরা) এবং প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, আহ্বায়ক, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
সভাপতি: প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, আইইবি।