বর্ষবরণ উৎসব- ১৪৩৩ উদযাপিত
Time :
17-04-2026 07:00 PM
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), সদর দফতর ও আইইবি, ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে বর্ষবরণ উৎসব-১৪৩৩ উদযাপিত।
আইইবি, সদর দফতর ও আইইবি, ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে আইইবি প্রাঙ্গনে ০১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬ ইং) তারিখে "বর্ষবরণ উৎসব-১৪৩৩" এর আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, আহবায়ক, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি এবং প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, আইইবি, ঢাকা কেন্দ্র। সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, আইইবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, আইইবি, ঢাকা কেন্দ্র।
প্রকৌশলীবৃন্দ ও তাদের পরিবারের প্রায় ১,০০০ সদস্যের উপস্থিতিতে বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা, বায়োস্কোপ, পান্তা-ইলিশ, বৈশাখী দোচালা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়নসহ নানামুখী আয়োজনে বৈশাখের প্রথম দিনটি প্রকৌশলীদের মিলনমেলায় পরিণত হয়।
Share :