যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ পালিত

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ পালিত
Time :
28-03-2026 07:00 PM

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ এ বীর শহীদদের প্রতি আইইবি, ঢাকা কেন্দ্রের শ্রদ্ধা নিবেদন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ এ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার- এর নেতৃত্বে ২৬ মার্চ ২০২৬ খ্রি. এর সকালে নিম্নোক্ত কর্মসূচীসমূহ পালন করা হয়-

১. জাতীয় পতাকা ও আইইবি'র পতাকা উত্তোলন।

২. বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন।

৩. মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম- এর মাজারে শ্রদ্ধা নিবেদন।

৪. সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইইবি'র ভাইস-প্রেসিডেন্টবৃন্দ, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচ আর ডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী কামরুল হাসান (উজ্জ্বল), আইইবি'র সম্মানী সহকারী সাধারণ সম্পাদকবৃন্দ , সেন্ট্রাল কাউন্সিল সদস্যবৃন্দ, আইইবি, ঢাকা কেন্দ্রের লোকাল কাউন্সিল সদস্যবৃন্দ, ডিভিশনাল কমিটিসমূহ সহ আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানিত প্রকৌশলী সদস্যবৃন্দ।

Share :