জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আইইবি, ঢাকা কেন্দ্র কর্তৃক প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা আহবান
প্রিয় প্রকৌশলী,
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্র "স্মরণিকা" প্রকাশ করতে যাচ্ছে।
স্মরণিকার জন্য নিম্নোক্ত বিষয়সমূহের উপর লেখা আহবান করা হচ্ছে:
১. জুলাই গণঅভ্যুত্থান।
২. বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
৩. মুক্তিযুদ্ধে প্রকৌশলীদের অবদান।
৪. বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা ও কর্মপরিকল্পনা।
৫. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তত্ত্ব ও তথ্য সম্বলিত লেখা ও প্রবন্ধ।
৬. প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক।
৭. জনসম্পৃক্ত বা জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকৌশল লেখা।
৮. গবেষণা সংক্রান্ত ও অন্যান্য লেখা।
অনূর্ধ্ব ২,০০০ শব্দের মধ্যে লেখা/প্রবন্ধ বাংলা, ইংরেজি বা মিশ্র ভাষায় জমা দেওয়া যাবে। লেখার সফটকপি (Word/PDF) আগামী ২৭ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে info.iebdc@gmail.com এ ই-মেইল অথবা হোয়াটসআপ নম্বর: ০১৩৩৪৮৩২৯৩৯ - এ পাঠানো যাবে।
বিস্তারিত তথ্যের জন্য:
ফোন: ০২২২৩৩৮৭৮৫৫
মোবাইল: ০১৬৮০০৯৮৪৩২